প্রতিষ্ঠানের ইতিহাস

মৌদাম এসইএসআইপি মডেল ‍উচ্চ বিদ্যালয়টি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রামীণ জনপদে অবস্থিত। প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে গরীর ও অবহেলিত এই জনপদে শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। পিছিয়ে পড়া জনপদে শিক্ষার প্রসারে বিদ্যালয়টি ইতিমধ্যে বিশেষ ভূমিকা পালন করছে ।